শিরোনামঃ

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: প্রতীকী
ছবি: প্রতীকী

বোয়ালখালীতে পোপাদিয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মো. সামির হোসেন (১০) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে তাহেরুন্নেসা সিদ্দিকা হেফজুল কুরআন এতিমখানার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল 

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে পোপাদিয়া ইউনিয়নে মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে পুকুরে  এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামির হোসেন পূর্ব গোমদণ্ডীর আইসক্রিম ফ্যাক্টরি এলাকার আস্কর আলী মিয়াজীর বাড়ির মৃত ওমর ফারুকের ছেলে। 

শিক্ষার্থী সামিরের মামা মো. ইমন হোসেন জানান, পোপাদিয়ার তাহেরুন্নেসা সিদ্দিকা হেফজুল কুরআন এতিমখানার নাজেরা বিভাগের শিক্ষার্থী সামির। সে অন্যান্য শিক্ষার্থীদের সাথে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের কর্মরত ডা.তানবির আহমেদ শান্ত বলেন, সকাল ১০ টার দিকে সামির নামের এক শিশুকে মৃত অবস্থায় হাসাতালে আনা হয়। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL