শিরোনামঃ

পরিচ্ছন্নতা অভিযান: পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ বোয়ালখালী গড়ার আহবান-ইউএনও

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

বোয়ালখালী উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে নান্দনিক,পরিচ্ছন্ন ও সবুজ উপজেলা বিশেষ পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে।  
শনিবার(২৫ জুলাই) উপজেলা পৌরসভা কার্যালয় ছাদ পরিস্কারের মাধ্যমে এই অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বোয়ালখালী উপজেলার পরিষ্কার পরিচ্ছতার তথ্য ২৬টি সরকারি দপ্তর,৫৩ টি সরকারি ভবন,১৪টি সরকারি অফিসারদের ভবন,১টি পৌরসভা ভবন,৯টি ইউনিয়ন পরিষদ ভবন,১০৭টি প্রাথমিক বিদ্যালয়,৫৪টি স্কুল,কলেজ, মাদ্রাসার স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন অভিযান করবে। পুরো উপজেলা প্রায় ৭লক্ষ ২৬ হাজার স্কয়ারফুট এলাকা পরিস্কার করা হবে। 

কর্মসূচির আওতায় পৌর বাজারের বিভিন্ন সড়ক, ড্রেনের আশপাশ ও জনসমাগমপূর্ণ এলাকাগুলো পরিষ্কার করা হবে। একই সঙ্গে জনসাধারণ যাতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলেন, সে লক্ষ্যেসংগৃহীত বর্জ্য পরিবেশসম্মত উপায়ে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্ধারিত ডাম্পিং স্থানে অপসারণ করা হবে।  
সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ পৌর এলাকার পরিচ্ছন্নতা রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান ফারুক
বলেন, জেলা প্রশাসক মহোদয়ের বিশেষ নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বোয়ালখালী উপজেলার সকল সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। বোয়ালখালীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর উপজেলা হিসেবে গড়ে তুলতে এ কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে একটি পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL