চট্টগ্রামের বোয়ালখালীতে পশ্চিম শাকপুরা এলাকা থেকে অমিত সেনগুপ্ত (২২) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল।
সোমবার (২৭ জুলাই) সকাল ৯টার দিকে শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের
অনিল সেন বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহত অমিত সেন পশ্চিম শাকপুরা এলাকার অনিল সেন বাড়ির জয়দেব সেনগুপ্তের ছেলে। সে পরিবারের একমাত্র সন্তান বলে জানা গেছে।
বসতঘরের নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় অমিতের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে বলে স্থানীয়রা জানান।
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন,সকাল ৭টার দিকে অমিত সেন নামের এক রোগী হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।