শিরোনামঃ

লংগদুতে বিজিবির অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

মোঃ রিয়াজ আহম্মদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুর্শিদাবাদ ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, এক ব্যক্তি ব্যাগে করে বিক্রির উদ্দেশ্যে গাঁজা বহন করছে—এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে একটি টহল দল ঘটনাস্থলে যায়।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি-এর নির্দেশনায় নায়েব সুবেদার মো. মকবুল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. ফজল হক (৩২)। তিনি লংগদু উপজেলার গুলশাখালী রহমতপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

জব্দ করা গাঁজাসহ আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লংগদু থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সীমান্তপথে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL