রামু জোয়ারিয়ানালা এইচ,এম, সাচ্চি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১ টায় রামু জোয়ারিয়ানালা এইচ,এম,সাঁচী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-৩ (রামু -সদর ও ঈদগাহ) আসনের জাতীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
এসময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পেতে হলে দেশের পরিবেশ বজায় রাখতে বৃক্ষ রোপন অপরিসীম। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বৃক্ষ রোপন কার্যক্রম অব্যাহহ রাখতে হবে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, জোয়ারিয়ানালা এইচ,এম,সাঁচী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক আজিজুল হক আজিজ, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক এনাম উল্লাহ, রামু উপজেলা কৃষক দলের আহবায়ক হালিমুর রহমান মিয়াজি, জো: নালা এইচ,এম,সাঁচী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রামু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাজাহান (লুতু), রামু উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব আবছার কামাল সিকদার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, বিএনপি নেতা আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। ইউনিয়ন যুবদলের আহবায়ক কাজল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম ডি আবদুল মতলব এবং ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দে।