কক্সবাজারের চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তন আইন-শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, চকরিয়া থানার ওসি (তদন্ত) নুরে আলম ছিদ্দিকী মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফেরদৌসী জাহান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে, উপজেলা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু. ফখরুদ্দিন ফরায়েজী, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ, সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ, বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বরইতলী ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান,
কাকারা ইউপি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ডুলাহাজারা ইউপি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, পূর্ব বড় ভেওলা ইউপি দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশীদ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো, ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কুতুব উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উক্ত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম, ইভটিজিং, কিশোর গ্যাং, ট্রাফিক ব্যবস্থাপনা, সম্প্রতি বন্যা পরিস্থিতি মোকাবেলায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সাথে এলাকার নানা অপরাধ সংঘটিত ঘটনা নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করতে সভায় গুরুত্বারোপ করেন। এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নির্মূল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন ইউএনও শাহীন দেলোয়ার।