শিরোনামঃ

চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ হাজার ৫৭১ জন কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ

এম.মনছুর আলম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এম. মনছুর আলম
ছবি: এম. মনছুর আলম

২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় সম্প্রতি সময়ে টানা অবিরাম ভারিবর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় বিস্তীর্ণ জনপদ পানিতে তলিয়ে যায়। এতে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার কৃষকের ফসলের মাঠ। এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং আমন চাষে উৎসাহিত করতে সরকার বিনামূল্যে ধানের বীজ বিতরণ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় চকরিয়া ও মাতামুহুরী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে দুই উপজেলার ক্ষতিগ্রস্ত ৪ হাজার ৫৭১ জন কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে  উপজেলা কৃষি অফিসের সামনে এ বীজ বিতরণ করা হয়। 
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসীর সভাপতিত্বে আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান সুইটি, কৃষি বিভাগের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মহিউদ্দিন,
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আরিফুল ইসলামসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কৃষি বিভাগ সূত্রে জানাগেছে, প্রনোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে আমন বীজ বিতরণ করা হয়। তৎমধ্যে চকরিয়া উপজেলার ২ হাজার ৫৭১ জন ও নবগঠিত মাতামুহুরী উপজেলার ২ হাজার জন কৃষকসহ সর্বমোট ৪ হাজার ৫৭১ জন কৃষকের মাঝে আমন ধানের বীজ দেয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতি কৃষককে ৫ কেজি করে বীজ প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী বলেন, সম্প্রতি বন্যায় চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক যাতে দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন তাই সরকারের পক্ষ থেকে কৃষকদের মাঝে  প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। উন্নতমানের আমন ধানের বীজ বিতরণের মাধ্যমে কৃষকরা যেন পুনরায় চাষাবাদে উদ্বুদ্ধ হন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সহায়ক ভূমিকা রাখেন। বন্যার পর থেকে কৃষি বিভাগ কৃষকদের কল্যাণে, আর্থিক পুনর্বাসন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের নির্দেশনায় কৃষি বিভাগ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL