:বোয়ালখালী উপজেলায় শাকপুরা ইউনিয়নে জায়গা-জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে নেজাম উদ্দিন (৪৫) নামে এক ভাইকে অপর ভাই হত্যা করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শাকপুরার ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের ঘোষখীল গ্রামে এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের আছু তালুকদার বাড়ির মৃত আবদুল হামিদের ছেলে। অভিযুক্ত ছোট ভাই জামাল উদ্দিন সুমন একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, জায়গা জমি বিরোধ কথা কাটাকাটির একপর্যায়ে নেজাম সুমনকে ধাক্কা দেয়, পরবর্তীতে তার মা একটা কোদাল এনে ছোট ছেলেকে দিলে, সে ঐ কোঁদাল দিয়ে বারি মারার সাথে সাথে নেজাম মাটিতে লুটিয়ে পড়ে, সে অবস্থায়ও সুমন কোদাল দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.শিমুল দত্ত বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে মৃত অবস্থায় নেজাম নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার মাথার পেছনে গভীর ক্ষত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, এই ঘটনায় একাধিক পুলিশের টিম কাজ করতেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। পলাতক আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।