সাম্প্রতিক অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তায় চট্টগ্রামের সন্দ্বীপে গোখাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত গোখাদ্য উপজেলার ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে বিতরণ করা হয়।
গোখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।