রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুসলিম পাড়ায় নিজ অর্থায়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন করে প্রশংসিত হয়েছেন বিএনপি নেতা ফোরকান উল্লাহ ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ। উত্তর ফতেখাঁরকুল ৯নং ওয়ার্ডের মুসলিম পাড়ায় গ্রামের প্রায় ৫০টি পরিবার পানিন্দী হয়ে মানবেতর অবস্থায় দিনাতিপাত করে আসছিলেন। বিভিন্ন স্থানে তদবির চালিয়ে ব্যার্থ হলে নিজ উদ্যোগে কালভার্ট বসিয়ে জলাবদ্ধতা তৈরি হওয়া পানি নিস্কাশনের ব্যাবস্থা করেন বিএনপি নেতা ফোরকান উল্লাহ। এসময় এই মানবিক কাজে সহযোগিতা করেন ফতেখাঁরকুল ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক জহির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পানিবন্দী থাকা পরিবারের পক্ষে আবদুল মাবুদ এর পুত্র নুরুল আমিন জানান, দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমায়েত হয়ে বাড়ি ঘরে পানি ঢুকে থাকা খাওয়া ধাওয়াসহ ছেলে মেয়েদের বিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে চরম বিগ্ন ঘটতো। ফোরকান উল্লাহসহ বিএনপি নেতৃবৃন্দ এই সমস্যা সমাধান করে দেওয়ায় তিনি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও বর্তমান সংসদ লৃৎফুর রহমান কাজলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহবায়ক ফোরকান উল্লাহ জানান, এলাকার মানুষের জলাবদ্ধতায় কষ্ট পাওয়ার বিষয়টি সংসদ লুৎফুর রহমান কাজলের স্বরণাপন্ন হলে তিনি অত্র ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ কে তদারকির দায়িত্ব প্রদান করেন। পানিবন্দী থাকা এলাকা পরিদর্শণ করে নিজ অর্থায়নে এমপির নির্দেশনা বাস্তবায়ন করার ব্যাবস্থা করা হয়।
তিনি এলাকার মানুষের সকৱ সমস্যা সমাধনে করতে সব সময় বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন।