শিরোনামঃ

রামুতে ঢলের পানিতে তলিয়ে বৃদ্ধের মৃত্যু, এক ঘণ্টা পর উদ্ধার হলো মরদেহ

আবুল কাশেম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: আবুল কাশেম
ছবি: আবুল কাশেম

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে ঢলের পানিতে তলিয়ে নিরঞ্জন দাস (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) রাতে নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের ফাক্রিকাটা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নিরঞ্জন দাস কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি পূর্ব দাস পাড়ার মৃত সুধীর দাসের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির কর্মস্থল থেকে টমটমযোগে বাড়ি ফিরছিলেন নিরঞ্জন দাস। রাত সাড়ে ৮টার দিকে টমটমটি ফাক্রিকাটা এলাকায় পৌঁছালে সড়কে হাঁটুপানি থাকায় চালক সামনে এগোতে অনীহা প্রকাশ করেন।

এ সময় শারীরিক প্রতিবন্ধী নিরঞ্জন দাস হেঁটে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। ফাক্রিকাটা বিলের মাঝামাঝি অংশে সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ পা পিছলে একটি গভীর গর্তে পড়ে যান তিনি। পরে পানির প্রবল স্রোতে তলিয়ে যান।

নিহতের ভাই ডালিম দাস জানান, ঘটনাস্থলে থাকা লোকজন তাকে পানিতে তলিয়ে যেতে দেখলেও প্রবল স্রোতের কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। 

পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও স্থানীয়রা এর আগেই মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান বলেন, “সংবাদ পাওয়ার পরপরই উদ্ধার কাজের জন্য ফায়ার সার্ভিসকে নির্দেশ দেওয়া হয়। আমি আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন করব এবং শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে সরকারি সহায়তার ব্যবস্থা করব।”

নিরঞ্জন দাসের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL