রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সাইদুল ইসলাম, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৌরভ সেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাফিল হক, লংগদু প্রেসক্লাবের সভাপতি মো. এখলাছ মিঞা খান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।