শিরোনামঃ

রাউজানে আহলে বাইতে রাসূল (দ:) এর স্মরণে বিনামূল্যে সুন্নাতে খৎনা, সেবা পেল ২২ শিশু

শাহাদাত হোসেন সাজ্জাদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান যাকাত ওয়েলফেয়ার ফান্ডের সহযোগিতায় এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, এয়াছিন নগর পেঁলাটিলা শাখার ব্যবস্থাপনায় আহলে বাইতে রাসূল (দ.) ও শোহাদায়ে কারবালা স্মরণে বিনামূল্যে ঔষধ ও জামা-কাপড়সহ সুন্নাতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় রাউজানের এয়াছিন নগর হযরত মজিদ আলী ফকির মাইজভাণ্ডারী (র.) ফোরকানিয়া মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের  সভাপতি মোহাম্মদ ফারুক উদ্দীন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী।সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিমন উদ্দীনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু তালুকদার বাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আরহান উদ্দীন রাব্বি, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন  মোহাম্মদ ইমন উদ্দীন। উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান।শুভেচ্ছা বক্তব্য রাখেন-এয়াছিন নগর হযরত মজিদ আলী ফকির মাইজভাণ্ডারী(র.)জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ রেজাউল করিম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন হলদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনোয়ারা বেগম,বিএনপি নেতা এস. এম. কামাল উদ্দীন, রাউজান উপজেলা সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ মামুন মিয়া, মোহাম্মদ আবু তৈয়ব মাস্টার, বিএনপি নেতা মোহাম্মদ দুলাল, পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ দাশ, ডা. মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ পারভেজ মিয়া, মোহাম্মদ রিয়াদ হোসেন।যাকাত ওয়েলফেয়ার ফান্ডের পক্ষ থেকে লায়ন ডা. মোহাম্মদ হাফিজুর রহমান সুন্নাতে খৎনা কার্যক্রম পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন হাটহাজারী শাহ আনোয়ার ফাউন্ডেশনের কর্মকর্তারা।এ সময় শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শফিউল বশর টিপু, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম উদ্দীন,সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান,সাগর সিকদার,অর্থ সম্পাদক মোহাম্মদ সামির,সদস্য মোহাম্মদ রাশেদ সিকদার,এমদাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা, সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 কর্মসূচির আওতায় মোট ২২ জন শিশুকে বিনামূল্যে সুন্নাতে খৎনা, প্রয়োজনীয় ঔষধ ও জামা-কাপড় প্রদান করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL