শিরোনামঃ

রাউজানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ কৃষকের মাঝে আমন বীজ  বিতরণ

শাহাদাত হোসেন সাজ্জাদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

চট্টগ্রামের রাউজানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীদের পুনর্বাসনে আমন ধানের বীজ ও বীজতলার চারা বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা কৃষি বিভাগীয় প্রশিক্ষণ হলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুম কবিরের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা  সনজিব কুমার সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম।এসময় বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তারা নাজিম উদ্দীন, ইমরান হোসেন, জুয়েল দাশ, আহমেদ শাহ, এমদাদুল ইসলাম, বলরাম দে, অসীম বিকাশ সেন ও মিল্টন দাশ।অনুষ্ঠানে উপজেলার ৬০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীর প্রত্যেককে ৫ কেজি করে মোট ৩ টন আমন ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি ৩ হাজার ৯০০টি বীজতলার চারাও প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন হতে হবে। অপ্রয়োজনে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে কৃষকসহ সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তাই অর্গানিক বা জৈব পদ্ধতিতে চাষাবাদে গুরুত্ব দিতে হবে।তিনি আরও বলেন, সরকার কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করেছে। এই কার্ডের মাধ্যমে কৃষক-কৃষাণীরা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাবেন। কৃষিতে স্বনির্ভরতা অর্জনে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুম কবির বলেন, ধান ক্ষেতে মাঝরা পোকার আক্রমণ কমাতে জমিতে পাখি বসার জন্য খুঁটি স্থাপন করা প্রয়োজন। পাখি এসব ক্ষতিকর পোকা খেয়ে ফসল রক্ষা করতে সহায়তা করে। তিনি কৃষকদের পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সবসময় কৃষকদের পাশে রয়েছে। কৃষকরাই দেশের প্রাণ, তাদের সেবায় কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL