শিরোনামঃ

দীঘিনালায় ক্যান্সার আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর ২০ হাজার টাকা সহায়তা

মোঃ হাচান আল মামুন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

খাগড়াছড়ির দীঘিনালায় ক্যান্সারে আক্রান্ত এক অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ থেকে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের থানা পাড়া এলাকার বাসিন্দা জ্যোতি লাল চাকমার হাতে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

দীঘিনালা জোন সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলের অসহায় ও দুঃস্থ মানুষের চিকিৎসাসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে নিয়মিত সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ক্যান্সারে আক্রান্ত জ্যোতি লাল চাকমার চিকিৎসায় এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সহায়তা পেয়ে জ্যোতি লাল চাকমা ও তাঁর পরিবারের সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনী এবং দীঘিনালা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের চিকিৎসা ব্যয় বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে দীঘিনালা জোন যে দৃষ্টান্ত স্থাপন করছে, তা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL