শিরোনামঃ

রাউজানের বিনাজুরীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

শাহাদাত হোসেন সাজ্জাদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, চট্টগ্রাম উত্তর জেলা  বিএনপির সাবেক আহবায়ক গোলাম আকবর খোন্দকার এবং রাউজান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেনের নির্দেশনায় রাউজানের বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেছে রাউজান উপজেলা শ্রমিক দল, উপজেলা জাসাস ও উপজেলা মুক্তিযোদ্ধা দলের যৌথ উদ্যোগে।
এরই অংশ হিসেবে সোমবার  বিকেলে ৬নং বিনাজুরী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান।
রাউজান উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেলের সভাপতিত্বে  প্রধান বক্তা ছিলেন বিনাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউদ্দিন হায়দার চৌধুরী। রাউজান উপজেলা জাসাস সভাপতি আল মারুফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. ফারুক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাবের, রাউজান পৌরসভা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আরিফ, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক অসক বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা দল নেতা রবিউল, শ্রমিক দল সদস্য পিংকু মুহুরি, প্রদীপ শীলসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL