শিরোনামঃ

রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত

শাহাদাত হোসেন সাজ্জাদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি জেলা শাখাসমূহের সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাঙ্গামাটি প্রেস ক্লাবে আয়োজিত এ সংলাপে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা-উপজেলার বিভিন্ন শাখা কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদ সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মীর সফিউল আলম নিজাম, গোলাম কাদের আযম। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সমন্বয়কারী হারুন চৌধুরী, সৈয়দ আবু আহমদ, বখতেয়ার উদ্দিন চৌধুরী।
সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ শহিদুল আলম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মোহাম্মদ সাকিব। নাতে রাসূল (সা.) পরিবেশন করেন মোহাম্মদ সোলাইমান এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন আব্দুস শুক্কুর। আলোচনায় অংশ নেন আব্দুস শুক্কুর, আব্দুস ছত্তার, আবুল হোসেন, মামুন, সোলাইমান, ইয়াছিন, জাফর, অ্যাডভোকেট কামরুল, মোস্তফা কামাল, জসিম, মনসুর, আনিস মেম্বার, মাহাবু ও জাকির হোসেন প্রমুখ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL