চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মাহবুবের রহমান শামীম আগামীকাল (২৮ জুলাই) মঙ্গলবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সফর করবেন। সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ১১টায় উপজেলার আধুনগর এলাকায় পৌঁছাবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবেন। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করে ক্ষয়ক্ষতির অবস্থা পর্যবেক্ষণ করবেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারুল আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরকালে বন্যাকবলিত এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়কগুলোর বর্তমান পরিস্থিতিও পরিদর্শন করবেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মাহবুবের রহমান শামীম। স্থানীয়দের আশা, এই সফরের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কার এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।