শিরোনামঃ

সীতাকুণ্ড-সন্দ্বীপে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ‘সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত

শাহাদাত হোসেন সাজ্জাদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ
ছবি: শাহাদাত হোসেন সাজ্জাদ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলার সকল শাখা কমিটির অংশগ্রহণে ‘সাংগঠনিক সংলাপ-অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় সীতাকুণ্ডের স্থানীয় শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম, কেন্দ্রীয় পর্ষদের সদস্য মীর সফিউল আলম নিজাম, এইচ এম আলী আবরাহা দুলাল, এস এম মহিবুল্লাহ ।সীতাকুণ্ড উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী গোলাম হোসেন শাহিন-এর সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসা-ই গাউসুল আজম মাইজভাণ্ডারীর শিক্ষার্থী মো. জুবায়ের। এরপর মো. ফায়সাল নাতে মোস্তফা পরিবেশন করেন এবং জুবায়ের হোসেন রেজভী মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন।
সংলাপে সীতাকুণ্ড উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী গোলাম হোসেন শাহিন, হাসানুল ইসলাম, মোহাম্মদ আইয়ুব, মাওলানা মো. ইউসুফ ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এসময় ভাটিয়ারী শাখার সভাপতি আবু বক্কর এবং লালানগর দায়রা শাখার সাধারণ সম্পাদক আবদুল মজিদ মাস্টার বক্তব্য রাখেন।
সংলাপ শুরুর আগে কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ড ও সন্দ্বীপ উপজেলার ‘বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী।
অনুষ্ঠানের শেষপর্বে মিলাদ, কিয়াম ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ইউসুফ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL