শিরোনামঃ

বিনিয়োগের প্রধান শর্তই নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিশ্চিতে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমরান হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

দেশে টেকসই শিল্পায়ন ও নতুন বিনিয়োগ আকর্ষণের জন্য স্থিতিশীল আইনশৃঙ্খলার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগের প্রধান শর্তই হলো নিরাপদ ও অনুকূল পরিবেশ। আর এই নিরাপত্তা নিশ্চিত করতে সরকার 'জিরো টলারেন্স' (শূন্য সহনশীলতা) নীতিতে কাজ করছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেকোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের মূল ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিনিয়োগকারীরা তাঁদের পুঁজি খাটাতে চান যেখানে জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকে। সেই নিরাপত্তা নিয়ে যদি সামান্যতম শঙ্কাও থাকে, তবে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও এগিয়ে আসবেন না।’ 

মন্ত্রী আরও বলেন, সিইআইজেডসহ দেশের সবকটি অর্থনৈতিক অঞ্চলের সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চলগুলোর আইনশৃঙ্খলা রক্ষায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও অত্যন্ত তৎপর রয়েছে। কোনো ধরনের অপতৎপরতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL