শিরোনামঃ

বোয়ালখালীতে অবৈধভাবে খাল ভরাট ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বোয়ালখালী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

বোয়ালখালীতে ফুলতল এলাকায় অবৈধভাবে খাল ভরাট করার অপরাধে মোহাম্মদ সোহেল রানা (২৮) নামের এক ব্যক্তিকে ১০ হাজর টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করা হয়। 


উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, অভিযানে খাল ভরাটের মাধ্যমে পানি প্রবাহ ব্যাহত হওয়ার বিষয়টি প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয় এবং খালের স্বাভাবিক অবস্থা বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL