শিরোনামঃ

মহেশখালী হাসপাতালে অজ্ঞতানামা ব্যক্তির মরদেহ

এমকে হামিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এমকে হামিদ
ছবি: এমকে হামিদ

মহেশখালী হাসপাতালে অজ্ঞতানামা ব্যক্তির মরদেহ! পাশে নেই নিকটতম আত্মীয়। নিথরদেহ ওয়ারিশানের সন্ধান খোঁজছেন কর্তৃপক্ষ।

‎বুধবার (১৩ মে) কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচয়হীন জালাল নামক ব্যক্তির মরদেহ! কোন ওয়ারিশ বা নিকটাত্মীয় না থাকায় নিথরদেহটি হাসপাতালে বেওয়ারিশ হিসেবে পড়ে আছে। সূত্র জানান, সুদূর দিনাজপুর থেকে জালাল নামক ব্যক্তি শ্রমিক হিসেবে কাজ করেন মহেশখালীতে। নিহত ব্যক্তি সকালে উপজেলার ছোট মহেশখালীর মুদির ছড়ায় ড্রেনের কাজ করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন। তবে সহপাঠিরা দূর্ঘটনার পরপরেই দ্রুত মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু পরিবারের সন্ধান না পাওয়ায় নিথরদেহটি হস্তান্তর করতে পারেনি। বর্তমানে মহেশখালী উপজেলা হাসপাতালে রযেছে। পরিবারের সন্ধান চেয়ে মহেশখালীর কর্মরত সাংবাদিক ও সচেতনমহল সোস্যাল মিডিয়া এফবিতে পোস্ট করেন। এতে নেটদুনিয়ায় ভাইরাল হলেও রিপোর্ট লেখা পর্যন্ত কোন খবর পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য সড়কে বেপরোয়া গাড়ীর কারণে বাড়ছে দূর্ঘটনা। এতে অকালে  বিধবা হচ্ছে নারী। মা হারাচ্ছে সন্তান, ছেলে-মেয়ে হারাচ্ছে  পিতা। সড়ক দূর্ঘটনা রোধ করতে লাইসেন্সহীন গাড়ী এবং অনাভিজ্ঞ চালকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার দাবী জানান। 
‎‎মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান মাহমুদ ডালিম মর্মান্তিক দূর্ঘটনা শোক প্রকাশ করেন। নিরাপদ যাতায়তে সর্তক থাকতে অনুরোধ করেন।

 

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL