শিরোনামঃ

‎দু'পক্ষের মারামারিতে আশ্রয় দাতাকে কুপিয়েছে বখাটে 

এমকে হামিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এমকে হামিদ
ছবি: এমকে হামিদ

দু'পক্ষের মারামারিতে আশ্রয় দাতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে বখাটে এনাম নামক যুবক। আহত কাউছার হাসপাতালের বেড়ে কাতরাচ্ছেন। 

‎বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কক্সবাজার 
‎মহেশখালী উপজেলার কালারমারছড়া চিকনীপাড়ায় শফি আলমের দু'পুত্রের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় পার্শ্ববর্তী আশ্রয়দাতা কাউছারকে কুপিয়ে গুরুতর আহত করেছে। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহত যুবক বর্তমানে কর্তব্যরত ডাক্তার রাকিবুল হোছাইনের চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বেড়ে কাতরাচ্ছেন। তিনি স্থানীয় বদিউল আলমের পুত্র।

‎জানাগেছে, উপজেলার কালারমারছড়া চিকনীপাড়া গ্রামে শফি আলমের দু'পুত্রের মধ্যে মারামারির ঘটনায় ঘটে।  ওই সময় তাদের ছোটবোন সহোদরের মধ্যে মারামারি ঘটনা না করার বাঁধা দিলে তাকে এলোপাতাড়ি মেরে দৌঁড়ায়। মহিলাটি পার্শ্ববর্তী বাড়ীতে ঢুকে পড়ে, সেখানে গিয়েও এনাম নামক বখাটে তাকে মারধর করলে কাউছারের বউ মারধর না করার অনুরোধ করায়, তাকেও পেটানোর অভিযোগ উঠেছে। 

‎এমন ঘটনার পরবর্তী কাউছার ও তার পিতা বদিউল পানবরজের কাজ শেষে বাড়ী ফিরে বউকে মারধরের বিষয় জানতে চাইলে এনাম নামক বখাটে উচ্ছৃঙ্খল যুবক গালমন্দ গালাগালি করে, বাড়ীতে ঢুকে পড়ে। কিন্তু বাড়ী ঢুকে শান্ত হয়নি, লম্বা দ্যা নিয়ে এসে কাউছারের বসত ঘরের দরজায় পিতার সামনে পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম করে।


‎স্থানীয় সচেতন মহল ও প্রত্যেক্ষদর্শীদের ভাষ্য মারামরি করলে বাঁধা দিলে মারধরের শিকার হতে হয়। তারা সহোদরের মধ্যে মারামারি হয়। রক্ষক্ষয়ী সংঘর্ষ না হওয়ার জন্য বাঁধা দেওয়ায় আশ্রয়দাতা বদিউল আলমের পুত্র কাউছার, একই এলাকার শফিউল আলমের পুত্র এনাম নামক বখাটে যুবকের দায়ের কুপে মারাত্মক জখম হয়। এঘটনার তীব্র প্রতিবাদ জানান স্থানীয় সচেতন মহল। 

‎এদিকে অভিযুক্ত বখাটে এনামের ভগ্নিপতি জানান- দুই ভাইয়ের মারামারি না করতে তাদের বোন, আমার বউ বাঁধা দেওয়ায় তাকে মারধর করে এনাম। মারধর শয্য করতে না পেরে আশ্রয় নেয় কাউছারে ঘরে। পিছনে গিয়ে মারধর করে মহিলাটিকে জানতে চাওয়া কাউছারকে কুপিয়ে জখম করেন। এতে সম্পূর্ণ নিরাপদ কাউছার। এহেন ন্যাক্করজনক হামলাকারী এনামকে আইনের আওতায় আনা হউক। 

‎এবিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সুলতান বলেন- ঘটনার বিষয়টি অবগত হয়েছি। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তারপরও অপরাধীদের বিষয়ে কোন আপোষ নাই। 

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL