মহেশখালীতে ইউএনও'র অ্যাকশনে উচ্ছেদ হল গোরকঘাটা বাজারের অবৈধ ফুটপাত।
শনিবার (২৫ জুলাই) কক্সবাজার মহেশখালী পৌরসভাস্থ গোরকঘাটা বাজারে ফুটপাত ও অবৈধভাবে দখলদারে কারণে সৃষ্ট জনদুর্ভোগ রোধ করতে উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সরকারী জায়গার ওপর নির্মিত অবৈধ ব্যবসা ধার করে ফুটপাত দখলদারের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ওইসময় কৃত্রিম সৃষ্ট যানজট ও জনদূর্ভোগ সৃষ্টিসহ অবৈধ কার্যে জড়িত থাকার অপরাধে অভিযুক্ত ৩ ব্যক্তিকে পৃথক পৃথক ৩ টি মামলায় মোট ৯শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সুশীল সমাজ।
এদিকে সড়কে সৃষ্ট দূর্ভোগ নিরসনে ফুটপাত দখলদারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করায় প্রশংসায় ভাসছেন উপজেলা প্রশাসন। উচ্ছ্বসিত জনতা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের এমন কর্মকান্ডে প্রশংসা করে বলেন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের সার্ক্ষণিক পাশে ছিলেন।
গেল কয়দিন ধরে এসিল্যান্ড শূন্য থাকার পরও তিনি একাই দিকবেদিক দৌঁড়ে কোথায় জনদূর্ভোগ, সেখানেই স্বশরীরে হাজির হয়ে রোধ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করায় দ্বীপবাসী কৃতার্থ। এহেন ধারাবাহিকতা অক্ষত রাখার জোরারো দাবী রাখছি।
এবিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম জানান- দ্বীপের সার্বিক বিষয়ে সুনজর রাখা হচ্ছে। অবৈধ কার্য ও দখলদারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।