শিরোনামঃ

শাপলাপুরে দিনদুপুরে গৃহবধূর লাশ উদ্ধার; পিতার দাবী হত্যা

এমকে হামিদ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

মহেশখালী শাপলাপুরে দিনদুপুরে ঘরের কক্ষ থেকে এক সন্তানের জননী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার; পিতার দাবী মেয়েকে পিঠিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। 

‎বুধবার (২৯ জুলাই) দুপুর ২ঘটিকার সময় কক্সবাজার মহেশখালীর শাপলাপুর ইউনিয়নস্থ মনিপুরে মোহাম্মদ মোহাম্মদ হোছাইন প্রকাশ বেইক্কার পুত্র হামিদ হোছাইনের স্ত্রী সাফিয়া(১৯) নামক গৃহবধূর ঝুলন্ত লাশ বসতবাড়ী থেকে উদ্ধার করেন স্থানীয়রা। সাফিয়ার জন্মদাতা পিতার দাবী মেয়েকে পিঠিয়ে হত্যা করে, ফাঁসির রসিতে ঝুলিয়ে রাখা হয়। সেখান থেকে উদ্ধার করে শাপলাপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক সন্তানের জননীর মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছাঁয়া। নিহত সাফিয়া একই ইউনিয়নের মিঠাকাটা গ্রামের আমির হোছাইনের মেয়ে।
‎ 
‎প্রতিবেশীদের বরাতে জানা গেছে তারা পারিবারিক কোলাহলময় সংসারে এক সন্তানের জননী হয়ে অবশেষে লাশ হয়ে বের হলো। মেয়েটির বাবা অঝোরে কেঁদে কেঁদে তার সন্তানকে পিঠিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেন। তিনি অভিযুক্তদের দ্রুত আটক করে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট ফাঁসির দাবী জানান। 

‎খবর পেয়ে তাৎক্ষণিক মহেশখালী থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই মোবারক ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল গ্রহণ করে লাশ ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। 

‎মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সুলতান এমন মর্মান্তিক মৃত্যুর জন্য সহমর্মিতা প্রকাশ করেন। মৃত্যুর রহস্য উদঘাটন পূর্বক আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL