নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই দাবীতে মহেশখালী ধরা'র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) কক্সবাজার মহেশখালীর কোহেলিয়া নদীর শাখা কালারমারছড়া খাদ্য গুদাম ঘাটে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সবুজয়ান রক্ষায় আমরা (এমকে) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বিশ্ব নদী দিবস- ২৬ইং নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই দাবীতে বিভিন্ন পেশাজীবিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে ধরা কো-অর্ডিনেটর এবং সবুজয়ান রক্ষায় আমরা(এমকে) সদস্যসচিব মোঃ কাইছার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেসদন সাংবাদিক আব্দুস ছালাম কাকলী, যুবনেতা ও সমাজ সেবক সরওয়ার আজম মাতাব্বর, সমাজ সেবক জাফর আলম, ব্যবসায়ী এয়াকুব আলী, কালারমারছড়া মৎস্য ও জেলে সমবায় সমিতির সভাপতি আহমুদুল্লাহ মাঝি, সেক্রেটারী আমির হোসেন, মোহাম্মদ শুক্কুর, জসিম উদ্দীন সওদাগর, লবণ চাষী জাকের হোসেন, আবুল বশরসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিতব্য মানববন্ধনে বক্তারা বলেন- উপকূলীয় তীরবর্তী বা নদীর ধারে বিগত সরকারের অপরিকল্পিত মেগা প্রকল্প নির্মাণ করায় নাব্যতা হারায় নদী। প্রকল্প থেকে নির্গত দূষিত বর্জ্য নদীতে পড়ার কারণে পানি দূষণ, ভরাট ও অবৈধ দখল হয়। এতে নদীর উপর জীবিকা নির্বাহকারী জেলেসহ বিভিন্নজীবি কর্ম হারায়। তারা পেশা হারিয়ে অভাবে অনটনে ভোগছেন স্থানীয়রা। পাশাপাশি পরিবেশ-প্রতিবেশ জলবায়ু পরিবর্তনে ব্যাপক প্রভাব পড়তে পারে। তারা বিশ্ব নদী দিবসে নদীর নাব্যতা ফিরিয়ে আনার দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং নবায়নযোগ্য জ্বালানি স্থাপন করতে সরকারের নিকট দাবী রাখেন।