শিরোনামঃ

মানিকছড়িতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা

মো.আকতার হোসেন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি এলাকায় প্রতিষ্ঠিত কালাপানি নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদরাসা হতে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদরাসার পরিচালনা কমিটির গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মাদরাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসার সুপার মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় ও এডহক কমিটির সভাপতি ডা. আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন সরকার।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও আলিফ-মীম গ্রুপের চেয়ারম্যান তানজিম মাহমুদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম. আমিরুল ইসলাম রকি, উপজেলা বিএনপির সহ-সভাপতি বারেক সর্দার, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিন উল্লাহ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি ডা. মহিউদ্দিন, সমাজ সেবক আরিফুল হাসান পাটোয়ারী, স্থানীয় বুলু সওদাগর ও মানিকছড়ি কলেজ ছাত্রদলের সভাপতি মো. মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, 'সদ্য ঘোষিত দাখিল পরীক্ষার ফলাফলে কালাপানি নতুন বাজার ইসলামিয়া দাখিল মাদরাসা উপজেলায় অত্যন্ত ভালো ফলাফল অর্জন করেছে। এই ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন তারা। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে বিদ্যমান বিভিন্ন সংকট সমাধানে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়'।

আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

পরে মাদরাসা পরিচালনার নতুন কমিটি তানজিম মাহমুদকে সভাপতি, আবদুল বারেক সর্দারকে সিনিয়র সহ-সভাপতি, আরিফুল হাসান পাটোয়ারী ও মো. শাহজাহানকে সহ-সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও মো. মীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL