শিরোনামঃ

হামে আক্রান্ত হয়ে মীরসরাইয়ে যমজ দুই শিশুর মৃত্যু

এম জাবেদ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: এম জাবেদ হোসাইন
ছবি: এম জাবেদ হোসাইন

১৫ দিনের ব্যবধানে হাম রোগে হারুনের কোল থেকে নিয়ে গেল ফুটফুটে দুটি সন্তান মাত্র ১৩ মাস বয়সের যমজ  দুইটি পুত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হারুন। 

মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড পূর্ব খৈয়াছড়া তাকিয়া পাড়া গ্রামের, হারুন উর রশিদের ১৩ মাস বয়সী যজম দুইটি সন্তান ১৫ দিনের ব্যবধানে হাম রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। 

হারুন বলেন  হামের  টিকা দেওয়ার সময় এলাকায় যখন টিকা দিচ্ছিলো টিকা দেওয়ার  জন্য গিয়েছিলাম, তারা বলে টিকা শেষ, আর আমার সন্তানদের টিকা দিতে পারি নাই।  কিছুদিন পর আমার সন্তান ফাহিম অসুস্থ হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে ৮ দিন চিকিৎসার পর 
ফাহিম মৃত্যু বরণ করে, তার পর ডাক্তার বলে নোমানের অবস্থা ভালো না তাকে ঢাকা নিয়ে যান, তার পর নোমানকে ঢাকা
নিয়ে  পিজি হাসপাতাল, বঙ্গবন্ধু হাসপাতাল বিভিন্ন জায়গায় ঘুরে ঢাকা নবজাত হাসপাতালের
আইসিওতে রাখা হয়, আটদিন চিকিৎসার পর ও  আমি  আমার সন্তান নোমান কে বাঁচাতে পারি নাই। ১৫ দিনের ব্যবধানে আমার যজম দুইটি সন্তাকে হারিয়ে আমি নিঃস্ব। 
 তাকিয়াপাড়ার শিক্ষক কাউসার বলেন দুটি সন্তানকে হারিয়ে হারুন প্রায় পাগল হয়ে গেছে হাম আক্রান্ত হয়ে যেন আর কোন বাবা মায়ের বুক খালি না হয় আমরা সরকারের কাছে আবেদন করবো প্রত্যেকটি ইউনিয়নে হাম  টিকা দেওয়ার জন্য। 
মীরসরাই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাছির উদ্দিন জানান মীরসরাইয়ে হামে আক্রন্ত হয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই, আমাদের হাসপাতালে ভর্তি হলে সে রুগির তথ্য থাকে, টিকা না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার কাছে  শুধু হাসপাতালের বিতরের খবর থাকে বাহিরেন খবর স্যার বলতে পারবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL