চট্টগ্রামের মীরসরাইয়ে জাতীয়তাবাদী কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক। শনিবার (১৩ জুন) দিনব্যাপী মিরসরাই কলেজ মাঠে জাতীয়তাবাদী কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম বদরুলের সভাপতিত্বে, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা আসলাম চৌধুরী,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন, বিষেয়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এমপি, চট্টগ্রাম -১ আসনের সাংসদ নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার উদ্দিন সেলিম,
শুভেচ্ছা বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সদস্য সচিব গাজী নিজাম সহ প্রমুখ।
কৃষক দলের সম্মেলনে সকাল থেকে হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৮৮৬ জন কাউন্সিলর ভোট প্রদান করেন। সভাপতি পদে আশরাফ পেয়েছে ৪৭২ সাধারণ৷সম্পাদক ফারুক পেয়েছে ৪৮৩ ভোট।