শিরোনামঃ

মীরসরাইয়ে উপজেলা কৃষকদলের  উদ্যোগে মায়নী ইউনিয়নে খাল পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান

মীরসরাই প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

মীরসরাই উপজেলা কৃষকদলের উপজেলাব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)  উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী ২ ও ৫ নং ওয়ার্ডে ব্রহ্মপুত্র ছড়া ও খাল পরিষ্কার করেন উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন।  এ সময় তিনি নিজে স্বশরিরে উপস্থিতি থেকে নেতাকর্মীদের নিয়ে খাল খনন ও পরিষ্কার অভিযান পরিচালনা করেন।  
উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন বলেন আমার রাজনৈতিক অভিভাবক মীরসরাই মাটি ও মানুষের নেতা নুরুল আমিন এমপি'র নির্দেশনায় উপজেলার বিভিন্ন খাল সংস্কারের উদ্যোগ নিয় সেই ধারাবাহিকতায় উপজেলার মায়ানী ইউনিয়নের ২য় ও ৫ নং ওয়ার্ডের খাল সংস্কার ও পরিষ্কার অভিযান কর্মসূচি পালন করি। 

এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহেদ হাসান, ছাত্রনেতা শাহাদাত হোসেন সাগর, মিশু, সহ কৃষকদলের নেতাকর্মী প্রমুখ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL