মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চুনি মাঝি বাড়ির রাস্তা ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে। রাস্তাটি মীরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিনের অর্থায়নে ১০০ ফিট সিসি ঢালাই করা হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাস্তার সিসি ঢালাই কাজের উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আশরাফ উদ্দিন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহেদ হাসান, ইউনিয়ন ছাত্রদলের কমিটির ক্রিড়া কমিটির সদস্য সচিব সাহদাত হোসেন, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ দলীয় নেতাকর্মী সহ প্রমুখ।
উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন বলেন
মীরসরাই এর এমপি নুরুল আমিনের নির্দেশনায় নির্বাচনে এলাকার মানুষের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইউনিয়নের বিভিন্ন সড়ক সংস্কার কার্যক্রমে তার ধারাবাহিকতায় ইউনিয়নের চুনি মাঝি বাড়ির সড়ক টি ১০০ ফিট ঢালা ও ও বৃক্ষরোপণ করা হয়।