শিরোনামঃ

মীরসরাইয়ে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের  অভিযোগ 

মীরসরাই প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

চট্টগ্রামের মীরসরাই উপজেলার মায়ানীতে রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের  অভিযোগ উঠেছে। উপজেলার ১৩ নং মায়ানী  ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মধ্যম মায়ানী চৌধুরী পাড়া,এমদাদুল হকের বাড়ীরর রাস্তা সাঈদুল হক নামে   এক প্রভাবশালী দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ করে স্থানীয় বাড়ির বাসিন্দারা।
রাস্তা দখল করে সীমানা প্রচীর নির্মাণের অভিযোগে  ভুক্তভোগী নাছরিন আক্তার বাদী হয়ে মীরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে নাছরিন আক্তার বলেন আমি পেশায় একজন গৃহিনী। আমার স্বামী প্রবাসে থাকায় আমি আমার দুই জন মেয়ে সন্তান নিয়ে একাই বসবাস করিয়া আসিতেছি। আমার পাশাপাশি বাড়ির বাসিন্দা সাইদুল হক (৪৫) আমাকে বিভিন্ন সময় রাস্তা দিয়ে চলাচল করতে নিষেধ করে এবং চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গতকাল আমাদের বাড়ির চলাচলের রাস্তার উপর দুই পাশে স্থায়ীভাবে বন্ধ করার জন্য ইটের দেওয়াল দেওয়া শুরু করে। আমি তাকে কাজ করতে নিষেধ করিলে আমাকে অকথ্য ভাষায় গাল-মন্দ করে বিভিন্ন রকমের ভয়ভীতি প্রদর্শন করে। আমাকে বলে রাস্তা দিয়ে চলাচল করতে হলে ১০ লক্ষ টাকা দিতে হবে। 

আরেক ভুক্তভোগী ফজলে রাব্বি বলে চলাচলের রাস্তার জন্য আমরা ৩০ পয়েন্টে জায়গা ক্রয় করে থাকি কিন্তু সাইদুল হক টাকার প্রভাব দেখিয়ে আমাদের রাস্তার উপর সীমানা পাচীর তৈরি করতেছে বাধা দিলে সে আমাদেরকে মেরে ফেলার হুমকি দিয়ে মারতে উঠে।  আমি থানায় অভিযোগ দায়ের করেছি। 

এ ব্যপারে রাস্তায় সীমানা প্রাচীর নির্মাণকারী সাইদুল হক  বলেন, আমি কারো রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করতেছিনা, আমার জায়গার উপর আমি কাজ  করতেছি তাদের জন্য রাস্তা রেখেছি,রাস্তা দিব বলেছি আমার থেকে জোর করে রাস্তা নিতে পারবে না কাগজে আমি মালিক আছি। 

অভিযোগের বিষয়ে মীরসরাই থানার সাব-ইন্সপেক্টর নয়ন বলেন থানায অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষ কে শান্ত থাকার আহ্বান করি এবং দুই পক্ষের প্রতিনিধি নিয়ে সমাধান করা জন্য বলা হয়েছে, চলাচলের রাস্তা কেউ প্রতিবন্ধীদের সৃষ্টি করতে পারে না।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL