শিরোনামঃ

ওচমানপুর ইউনিয়ন শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মীরসরাই প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে তৃণমূল থেকে শ্রমিকদলকে সুসংগঠিত করার লক্ষ্যে মিরসরাইয়ের ওচমানপুর ইউনিয়ন শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ওচমানপুর ইউনিয়নে দলীয় কার্যালয়ে ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবুল বশরের সভাপতিত্বে এবং জোরারগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক এমএফ কবির, ওচমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি  লাভলু চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইকবাল, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোহাম্মদ নুরের নবী, শ্রমিকদলের সদস্য  রিপন, সাগর, সোহেলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL