শিরোনামঃ

রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

রাঙামাটিতে সাজেদুল হক নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ( ০১ জুন) দিনগত রাতে জেলা শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনির ভাড়া বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া  উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সাজেদুল হক রাঙামাটি সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL