শিরোনামঃ

রাজস্থলীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা সভা

সুমন খান
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সুমন খান
ছবি: সুমন খান

রাঙ্গামাটি রাজস্থলী  উপজেলায় ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি  মোকাবিলায় করণীয় বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ  ১৪ জুন রবিবার উপজেলা মডেল মসজিদ  হলরুমে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা  অতিরিক্ত কৃষি কর্মকর্তাঅনিরুদ্ধ দাস। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন একটি বৈশ্বিক সংকট হলেও এর প্রভাব স্থানীয় পর্যায়ে সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, পানি সংকট, ভূমিধস এবং কৃষিতে বিরূপ প্রভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশবান্ধব কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা,বাজার চৌধুরী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা, সমাজ সেবা কর্মকর্তা লিজা চাকমা, তাওহিদুল ইসলাম,রিসার্চ অ্যান্ড পলিসি অফিসার অ্যানিকা তঞ্চঙ্গ্যা,কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড লিয়াজোঁ অফিসার থোয়াই সিং নু মারমা, সংবাদ কর্মী হাবীবুল্ল্যাহ মিজবা। বক্তারা  নিজ নিজ বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি, নারী ও শিশুদের ওপর এর প্রভাব এবং তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে পানিবাহিত রোগের বিস্তার, অপুষ্টি এবং নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা মতামত দেন যে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার, পাহাড় সংরক্ষণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। পাশাপাশি স্থানীয় জনগণকে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL