শিরোনামঃ

রামুর রশিদ নগরে যুবকের মৃতদেহ উদ্ধার

রামু প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রামুর রশিদ নগর ইউনিয়নের স্বপ্নতরী পার্ক এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে রামু থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। প্রাথমিক তথ্যে লাশের শরীরে বৈদ্যুতিক শক লাগার চিহৃ দেখা দিলেও মৃত্যুর সঠিক রহস্য জানা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া যুবক রামু রশিদ নগর ইউনিয়নের স্বপ্নতরী পার্ক সংলগ্ন গোলাপজোন পাড়া এলাকার শামশুল আলম এর ছেলে রবি আলম বলে জানা যায়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL