শিরোনামঃ

রামুতে কৃষক কৃষাণীদের কৃষি উপকরণ বিতরণ

রামু প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রামুর পূর্বাঞ্চলের গর্জনিয়ায় কৃষকদের মুরগি পালনের ঘর, মুরগী ও ভার্মিস কম্পোষ্ট সার তৈরির উপকরণ বিতরন করা হয়েছে। এনজিও সংস্থা মুক্তির উদ্যোগে তামাক কে নিরুৎসাহিত করার লক্ষে এই কর্মসূচী হাতে নেয়। সোমবার (১৪সেপ্টেম্বর) সকাল ১১ টায় নাজের চৌধুরী ভবনে আনুষ্ঠানিক ভাবে  এই কার্যক্রম উদ্বোধন করেন প্রজেক্ট ম্যানেজার রিয়ে কুন্ডু... (জাপান)। 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কর্মি মহিবুল্লাহ চৌধুরী জিল্লু, এম ইউ পি, শাহরান চৌধুরী মারুফ, প্রজেক্ট হেড ওসমান গনি, সিনিয়র ফিন্যান্স অফিসার সুরুজ খান, প্রজেক্টে ইঞ্জিনিয়ার আবুল হোসেন বাবুল। ফিন্যান্স অফিসার  প্রবেশ চিরান ওই, টেকনিক্যাল অফিসার লাইভ স্টক আবু হেনা সজীব, কমিউনিটি মুভিলাইজার নাছরিন জাহান উর্মি,  সেন ওয়ান ও সিরাজুল মনিরা।

বঅনুষ্ঠানে গর্জনিয়ার ২,৫,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ড থেকে যাচাই করা ৩২৫ জন তামাক নিরুৎসাহিত  কৃষক/কৃষাণী কে মুরগির ঘর বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রজেষ্ট মেনেজার রিয়ে কুণ্ডু(জাপান) কে উপকার ভোগী ও স্থানীয় নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরণ করে নেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL