বান্দরবানের লামায় সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ -২০২৬ (১০ তম), ৩০ তম জাতীয় কারাতে প্রতিযোগিতা -২০২৬ এবং নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬ এ দলের গর্বিত ক্রীড়াবিদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে তাদের অসামান্য অর্জনের জন্য লামা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মঈন উদ্দিন
বৃহস্পতিবার (২০ আগস্ট) লামা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. মোঃ সোলেমান, লামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহজাহান আলী, সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাশেদ, লামা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম, লামার অন্যতম কৃতী সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং ২০১০ সালের ১১তম এশিয়ান সাব গেমসের সেরা নারী ক্রীড়াবিদ জ উ প্রু মার্মা, লামা মহামনি শিশু সদনের পরিচালক সিংমং, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চৌধুরী মো. সুজন।
এ সময় অন্যান্য অতিথিবৃন্দ, ক্রীড়াবিদ,
শিক্ষার্থী এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করে এলাকার সুনাম কুড়িয়ে আনা কৃতী ক্রীড়াবিদদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের তরুণ-তরুণীদের খেলাধুলায় এই সাফল্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতে তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।