শিরোনামঃ

লোহাগাড়ায় আল-কুরআনুল কারীম ইনস্টিটিউটে সবক প্রদান ও শিক্ষামূলক প্রদর্শনী

দেলোয়ার হোসেন রশিদী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দেলোয়ার হোসেন রশিদী
ছবি: দেলোয়ার হোসেন রশিদী

চট্টগ্রামের লোহাগাড়ায় আল-কুরআনুল কারীম ইনস্টিটিউটের শাখায় পবিত্র সবক প্রদান ও শিক্ষামূলক প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুলাই (বৃহস্পতিবার) সকালে ইনস্টিটিউটের মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল কুরআন শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি হাফেজ ক্বারী মাওলানা শহীদুল মোস্তফা।

আল-কুরআনুল কারীম ইনস্টিটিউট লোহাগাড়া শাখার প্রধান শিক্ষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কুরআন শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি হাফেজ ক্বারী আনোয়ারুল হক, চুনতী মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা হাফিজুল হক নিজামী, পদুয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আ. ন. ম. নোমান, লোহাগাড়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. আব্দুল কাদের নিজামী, আলহাজ মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আবু তাহের, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মাওলানা মোহাম্মদ জুনাইদ চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ডাক্তার জসিম উদ্দিন, লোহাগাড়া ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মুফিজুর রহমান মুফিজ, হাফেজ আবু সাঈদ, হাফেজ আব্দুল মজিদ ও হাফেজ মুহাম্মদ ইয়াসিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে পবিত্র কুরআনের সবক প্রদান, শিক্ষার্থীদের কুরআন তেলাওয়াত এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা মানুষের নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুরআন ও সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL