লোহাগাড়া প্রেসক্লাবের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বটতলী লোহাগাড়া মা-মনি হাসপাতালের সভাকক্ষে এক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক পূর্বদেশ পত্রিকার উপজেলা সংবাদদাতা এম.সাইফুল্লাহ চৌধুরী।
সভায় লোহাগাড়া প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে। এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে সাধারন সভা আহবান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠন করবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিনিয়র সাংবাদিক ও দৈনিক পূর্বকোণ পত্রিকার উপজেলা সংবাদদাতা এম.এম. আহমদ মনির কে আহবায়ক ও সিনিয়র সাংবাদিক দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপজেলা সংবাদদাতা অধ্যাপক পুষ্পেন চৌধুরীকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এ আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক সুপ্রভাত পত্রিকার উপজেলা সংবাদদাতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দৈনিক ভোরের ডাক পত্রিকার অধ্যাপক আব্দুল খালেক, চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাত্তার সিকদার প্রমুখ।