বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন লোহাগাড়া শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১ আগষ্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারের এ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবু কৃষ্ণ রঞ্জন নাথের সভাপতিত্বে এডভোকেট প্রকাশ কান্তি নাথের সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো.শহীদুল ইসলাম চৌধুরী। নব নির্বাচিত কমিটির নেতাদের শপথ বাক্য পাঠ করান বাজুস চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রনব শাহা।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ওসি তদন্ত প্রশান্ত কুমার ভৌমিক,বাজুস চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কাজল বনিক,হিরন্ময় ধর,সাবেক সাধারণ সম্পাদক অমল কান্তি ধর,সাবেক সহ-সভাপতি সুজিত ধর,লোহাগাড়া শাখার সহ-সভাপতি মোহাম্মদ ফারুক,খোরশেদুল আলম,সহ-সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় হাজরী সানি,বাবু রুপন ধার,অর্থ সম্পাদক বাবু স্বপন ধর,সহ-অর্থ সম্পাদক শুভাশীষ ধর,সদস্য জয় ধর,শ্রীমান কৃষ্ণ পদ ধর,বাবু মিন্টু দাশ,বাবু অভিনন্দ নাথ,অন্তিম ধর অর্ঘ্য, জুয়ল কান্তি নাথ ও মিশু ধরসহ সমিতির সকল সদস্য।