শিরোনামঃ

রামু রেলস্টেশন, রেলপথ পরিদর্শনে প্রতিমন্ত্রী পর্যটন বান্ধব রেল সেবা নিশ্চিত করবে সরকার

আবুল কাশেম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

কক্সবাজার আইকনিক এবং রামুর রেলস্টেশন  পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।   এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য জননেতা লুৎফুর রহমান কাজল।
শনিবার (১ আগস্ট) সকালে প্রথমে প্রতিমন্ত্রী কক্সবাজার আইকনিক রেল স্টেশন পরিদর্শন করে রেল স্টেশনের এবং রেলপথের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নিয়ে  সবার সংশ্লিষ্ট  সাথে মতবিনিময়  করেন।  
এছাড়া আইকনিক  রেলস্টেশন পরিদর্শন শেষে রেলপথে রামু রেল স্টেশনে পৌঁছান তিনি।  
স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। মন্ত্রী গ্যাংকার যোগে সফরসূচি অনুযায়ী, যাত্রাপথে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে  কক্সবাজার থেকে রামু হয়ে ইসলামাবাদ পর্যন্ত  সকল স্টেশন এবং রেললাইনের সমস্যা সরজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রেল স্টেশনসহ  রেলপথের সার্বিক কার্যক্রম, ট্রেন পরিচালনার বর্তমান অবস্থা, যাত্রীসেবার মান, স্টেশনগুলোর ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি কক্সবাজার-দোহাজারী রেলপথের ভবিষ্যৎ সম্প্রসারণ, যাত্রীসেবা আরও আধুনিক ও সহজীকরণ, রেল যোগাযোগের দক্ষতা বৃদ্ধি,

রামুসহ বিভিন্ন রেলওয়ে স্টেশন ও রেলপথ পরিদর্শনের সময় স্টেশনের সার্বিক নিরাপত্তা, যাত্রীসেবা, এবং প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরের সড়ক বাতি বা আলোকায়ন ব্যবস্থা গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেন এবং পর্যটনবান্ধব রেলসেবা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL