শিরোনামঃ

লোহাগাড়ায় লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত অপরাধী মাসুদ গ্রেপ্তার

দেলোয়ার হোসেন রশিদী
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লোহাগাড়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে এলাকার চিহ্নিত মাদক কারবারি ও বহু অপরাধের হোতা মাসুদ (৩২) গ্রেপ্তার হয়েছে। গত সোমবার রাত ৮টার দিকে আধুনগর উত্তর হরিনা ঘাটিয়ার পাড়াস্থ নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মাহামুদুল হক ড্রাইভারের ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাসুদ এলাকায় কিশোর গ্যাং পরিচালনা, পাইকারি মাদক ব্যবসা, ছিনতাই ও জমি দখলের মূল হোতা হিসেবে সক্রিয় ছিল। সম্প্রতি আধুনগরে জমি দখল, ছিনতাই এবং চুরির ঘটনায় সরাসরি যুক্ত ছিল সে। এছাড়া ১ বছর আগে এক এতিম মেয়েকে শ্লীলতাহানির চেষ্টার পর সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল।
​এলাকাবাসীর দাবি, গ্রেপ্তারকৃত মাসুদকে রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করলে স্থানীয় বড় মাদক ডিলার ও মূল অপরাধী চক্রের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL