শিরোনামঃ

দুপুরে আগুনে পুড়ল সন্দ্বীপের বসতঘর, ক্ষতি ১০ লাখ টাকা

ইলিয়াছ সুমন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপে আগুনে পুড়ে ছাই হয়েছে একটি বসতঘর। বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টা ৫৫ মিনিটে উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ঘরটি স্থানীয় বাসিন্দা নজরুল ইসলামের। আগুন লাগার পর স্থানীয়রা জগ ও বালতি দিয়ে তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে সন্দ্বীপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সন্দ্বীপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মঈন উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL