শিরোনামঃ

সন্দ্বীপে ইখওয়ান  ইসলামী পাঠাগারের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

সন্দ্বীপ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সন্দ্বীপে ইখওয়ান ইসলামী পাঠাগারের উদ্যোগে সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের মোস্তাফিজুর রহমান ক্রীড়াঙ্গনে ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে দশম শ্রেণির দল নবম শ্রেণির দলকে পরাজিত করে।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইখওয়ান ইসলামী পাঠাগারের সভাপতি শরীফ মো. সাইফুল্লাহ, সন্দ্বীপ পাবলিক হাই স্কুল পরিচালনা কমিটির সদস্য আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা মাকছুদুর রহমান, হাজী আবদুল্লাহ তৈয়বুন নুর দারুস সালাম ক্যাডেট মাদ্রাসার সুপার মাওলানা জহিরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, যুব টেকের পরিচালক মিজানুর রহমান, মাস্টার শাহীন উদ্দিন, মাস্টার নুর মোহাম্মদসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা এবং সুস্থ বিনোদনের মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL