শিরোনামঃ

সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সাতকানিয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতা-কর্মী।

শুক্রবার (১২ জুন) সকালে সাতকানিয়া উপজেলাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এ মিছিল হয়।

মিছিলে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম। মিছিলের একটি ভিডিও একইদিন দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ২৫ থেকে ৩০ জন ব্যক্তি একটি ব্যানার সহকারে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করছেন। সেখানে লেখা, ‘বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও ছাত্রদের উপর আরোপিত সকল বেআইনি নিপীড়নমূলক শাস্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল'। ব্যানারের নিচে সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নাম লেখা ছিল।

এ ছাড়াও ব্যানারের নিচের একাংশে মিছিলে নেতৃত্ব দেওয়া সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি কে এম পারভেজ উদ্দিনের ছবি ছিল।

এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি। জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL