শিরোনামঃ

চকরিয়ায় পৌরসভার এক ব্যাংক কর্মকর্তার ৬৫ বছরের ভোগ দখলীয় জায়গা জবর দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি 

বিশেষ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় এক ব্যাংক কর্মকর্তার ৬৫ বছরের ভোগ দখলীয় জায়গা জবর দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ নিয়ে ভুক্তভোগী দুইজনকে অভিযুক্ত করে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি রুজু করেছেন।
থানায় দায়েরকৃত ডায়েরি সূত্রে জানাগেছে, চকরিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনা এলাকার জহির আহমদের ছেলে মো: আলী হোছাইন ও মৃত আবদুল মজিদের ছেলে মো: মিজানুর রহমানের নেতৃত্ব স্বশস্ত্র দলবল নিয়ে একই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে ব্যাংক কর্মকর্তা বারেক উদ্দিনের দীর্ঘ ৬৫ বছরের ভোগদখলীয় সাড়ে ২৭শতক বসতভিটার জায়গা জবর দখলে নিতে মেতে উঠে। এনিয়ে ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তাকে ওই জবর দখলকারীরা বিভিন্ন ভাবে হাঁকাবাকা, হুমকি-ধমকি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী বারেক উদ্দিন।
ভুক্তভোগী জায়গার মালিক ব্যাংক কর্মকর্তা বারেক উদ্দিন অভিযোগে জানান, চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনা মৌজা এলাকায় তাঁর পিতা মৃত গুরা মিয়া জীবিত থাকা অবস্থায় বিগত ১৯৬১ সালের ৪ঠা নভেম্বর তারিখে রেজি: দলিল নং-২৩৯৩ মূলে সাড়ে ২৭ শতক জমি ক্রয় করেন। আর এস ১৫৬ নং খতিয়ানের আর এস ১৯৩, ১৯৪, ১৩৯০, ১৩৯১,১৩৯২, ১০৯২, ১০৯৩ দাগের বিএস ৬৫০ নং খতিয়ানের বিএস ২৬১৭,২৬১৬, ২৬২২, ২৬২৫, ২৬২৬, ২৬২৭, ২৬৩১ দাগাদির আন্দরে বিএস ৩৫১ নং খতিয়ানের সাড়ে ২৭শতক জায়গা নিয়ে আমার পিতা ও আমরা বর্তমানে ভোগদখলে রয়েছি। এ জায়গা নিয়ে রেকর্ড সংশোধনের জন্য চকরিয়া সহকারী জজ আদালতে অপর মামলা নং ১৭২/২০১১ বিচারাধীন রয়েছে। একই সাথে বিবাদীগণের বিরুদ্ধে জমি দখল ও হস্তান্তরের বিষয়ে বিজ্ঞ আদালত স্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু বিবাদীগণ আদালতের আদেশ উপেক্ষা করে ইতিমধ্যে জায়গা জবরদখলের চেষ্টায় মেতে উঠে নানা ধরণের হুমকি-ধমকি প্রদর্শন করে যাচ্ছেন বলে ভুক্তভোগী দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা 
করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেছেন বাদীর সাধারণ ডাযেরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হচ্ছে বলে তিনি জানান।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL