কক্সবাজারের চকরিয়ায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।
শনিবার (২৫ জুলাই) বিকালে চকরিয়া পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড চিরিঙ্গাস্থ চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার এর নীচতলায় এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ধরিত্রী রক্ষায় (ধরা) চকরিয়া উপজেলা কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক একেএম বেলাল উদ্দীনের সভাপতিত্বে এবং ত্রাণ ও পুনবার্সন সম্পাদক মো: আশরাফ আলীর সঞ্চালনায় ত্রাণ সামগ্রী বিতরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের চেয়ারম্যান ডাঃ গোলাম মোস্তফা নাদিম, ধরা চকরিয়া উপজেলা কমিটির সহসভাপতি ও চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক, চকরিয়া উপজেলা এডভোকেট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও ধরা'র সহসভাপতি এডভোকেট ওমর ফারুক, প্রবীণ সাংবাদিক ও ধরা'র নির্বাহী সদস্য বশির আল মামুন, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের সদস্য ও ধরা'র আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান জিসান, ধরা মহেশখালী উপজেলা শাখার কো-অর্ডিনেটর সাংবাদিক মোহাম্মদ কাইছার হামিদ, চকরিয়া মা ও শিশু জেনারেল হাসপাতাল ব্যাবস্থপনা পরিচালক ও ধরা'র
সহসভাপতি মোহাম্মদ জাকারিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন ধরা'র শিল্প বিষয়ক সম্পাদক ও কক্সবাজার জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য সোলতান আহমদ ওয়াজ উদ্দীন, নারী উন্নয়ন সংস্থা কর্মনীড়ের নির্বাহী পরিচালক ও ধরা'র
সহসভাপতি শাহানা বেগম, চকরিয়া মমতা যুব মহিলা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খুকি চৌধুরী।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধরা চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ফরিদ বাবুল, চকরিয়া উপজেলা মহিলা ক্ষুদ্র শিল্প সমিতির সভাপতি ও ধরা'র
সহসাধারণ সম্পাদক রুনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইশফাতুল হাসান ইশফাত, পরিবেশ বিষয়ক সম্পাদক জহিরুল আলম সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মঈনুল ইসলাম বাবর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: জিয়াউর রহমান বাবর, চকরিয়া উপজেলা মৎসজীবী জেলে সমিতির ও ধরা'র নির্বাহী সদস্য জামাল উদ্দীন, চকরিয়া ব্লাড ডোনার ক্লাবের সদস্য ও ধরা'র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিয়া জান্নাত প্রমুখ।
অনুষ্ঠানে ধরার চকরিয়া উপজেলা কমিটিসহ বিত্তবান ব্যক্তিদের আর্থিক সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং ধরার বিভিন্ন পর্যায়ের সদস্যদের মাঝে মানবিক সহায়তা সরুপ খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোর এগিয়ে আসা প্রত্যেকের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।