শিরোনামঃ

আনোয়ারা সরকারি কলেজের ২০০৭ ব্যাচের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ

আনোয়ারা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

বন্ধুত্বের বাঁধন, আনন্দের ভ্রমণ—এই চমৎকার স্লোগানকে ধারণ করে বর্ণিল আয়োজনে সম্পন্ন হলো আনোয়ারা সরকারি কলেজের এইচএসসি ২০০৭ ব্যাচের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ। শনিবার পুরনো বন্ধুরা মেতে উঠেছিলেন এক অনাবিল আনন্দ উৎসবে।

জানা গেছে, শনিবার বিকেলে চাঁনপুর চা বাগানের উদ্দেশ্যে উপজেলার কালাবিবির দিঘীর মোড় থেকে সুসজ্জিত একটি বহর নিয়ে আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হয়। দীর্ঘ বছর পর একে অপরকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন সহপাঠীরা। একসময়ের চিরচেনা বন্ধুদের এই মিলনমেলা যেন রূপ নিয়েছিল এক টুকরো উৎসবে। স্মৃতিচারণ, আড্ডা আর আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো যাত্রা। চা বাগানের সবুজ গালিচায় ঘেরা মনোরম পরিবেশে পৌঁছানোর পর সকলের আনন্দ যেন আরও বহুগুণ বেড়ে যায়। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যান সবাই। সেখানে বন্ধুদের জন্য আয়োজন করা হয়েছিল বিভিন্ন রকম স্মৃতিচারণমূলক আড্ডা, গান এবং বিশেষ আপ্যায়নের।সন্ধ্যা হতেই সকলের হাসিমুখ এবং একরাশ রঙিন স্মৃতি বুকে নিয়ে সন্ধ্যার পর সফলভাবে সমাপ্ত হয় এই আনন্দ ভ্রমণ। 

এতে বিভিন্ন পর্বে দায়িত্ব পালন করেন রিপন, মাসুম, তোফায়েল আহমেদ, এনাম, আরিফ, আবু বক্কর ও ব্রজহরি।

আয়োজকদের মধ্যে তোফায়েল আহমেদ বলেন, কর্মক্ষেত্রের ব্যস্ততার কারণে দীর্ঘ সময় আমাদের একে অপরের সাথে যোগাযোগ ওভাবে হয়ে ওঠেনি। কিন্তু এই পুনর্মিলনী আমাদের আবারও সেই কলেজ জীবনের সোনালী দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেছে। এ বন্ধন ভবিষ্যতেও অক্ষুণ্ণ থাকবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL