শিরোনামঃ

আনোয়ারার দুই গ্রামে ঈদুল আযহা বুধবার

আনোয়ারা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

চট্টগ্রামের আনোয়ারার দুই গ্রামসহ সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা পবিত্র ঈদুল আযহা উদযাপন কররেন বুধবার (২৭ মে)। সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রায় দুইশো বছর ধরে এ নিয়ম মেনে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল আযহা উদযাপন করে আসছেন দরবারের অনুসারীরা। বুধবার সকাল ৮টায় আনোয়ারার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ ও বরুমচড়া গ্রামে ঈদুল আযহার জামাত শেষে কোরবানি দিবেন দরবারের অনুসারীরা।

দরবার শরীফ সূত্র জানায়, প্রায় দুইশো বছর ধরে এ নিয়মে ঈদুল আযহা উদযাপন করে আসছেন দরবারের অনুসারীরা। বুধবার সকাল সাড়ে নয়টায় মির্জাখীল দরবার শরীফের মূল খানকাহ মাঠে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। দরবারের পূর্বসূরি ও মহান অলি-বুজুর্গ হজরত শাহ জাহাঁগীর শেখুল আরেফীন (ক.), হজরত শাহ জাহাঁগীর ফখরুল আরেফীন (ক.), হজরত শাহ জাহাঁগীর শমসুল আরেফীন (ক.) এবং হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীনের (ক.) পদাঙ্ক অনুসরণ করে এবারের প্রধান জামাতে ইমামতি করবেন বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।

মির্জাখীল দরবার শরীফের অন্যতম দায়িত্বশীল ব্যক্তিত্ব মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে বিগত দুই শতাধিক বছর ধরে পবিত্র হজ্বের পরের দিনই ঈদুল আজহা পালন করে আসছি। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চাঁদের নিখুঁত অবস্থান এবং হজের খবর সরাসরি নিশ্চিত হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়।’

তিনি আরও বলেন, এবারও আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল- হুযাইফি কর্তৃক প্রদত্ত হজের খুতবা ও হজ পালনের দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করার পর, দেশ-বিদেশে সিলসিলায়ে আলীয়া জাঁহাগীরিয়া ও মির্জাখীল দরবার শরীফের অনুসারীগণ বুধবার ঈদের নামাজ আদায় করবেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL